Headlines
Anup Kumar Das Masni

দহন // অনুপ কুমার দাস

    ইউরোপের কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্ম হতে পারত  আমার। হতে পারত  সোমালিয়ার কোনো গৃহহীন নর-নারী আমার মানব জনমের জন্য দায়ী। জানি না, কোন পাপ পূণ্যের বিচারে ভাগ্য-বিধাতা এ জনমে আমাকে আনলেন এক মধ্যবিত্তের ঘরে। পারি না চন্দ্রালোকে পাড়ি জমাতে, না পারি এখন মুখ লুকাতে। চাওয়া কিছু যে পূর্ণ করতে পারি না তাও নয়, তবে…

Read Full News
আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

আমরা       সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে–               নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। আমরা       যা খুশি তাই করি,   তবু   তাঁর খুশিতেই চরি, আমরা       নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে–               নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। রাজা         সবারে দেন মান,    সে মান    আপনি ফিরে পান, মোদের      খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে–               নইলে মোদের রাজার…

Read Full News
Shahida Sultana

“মৃত্যুকে বিরহ ভেবে ভুল হয়” কাব্যগ্রন্থ থেকে

কে যাবে, কে যাবে না সেটি ভিন্ন প্রশ্ন তবু কেউ চলে গেলে কষ্ট হয়। কেউ চলে গেলে অত:পর আমরা বিদীর্ণ করি আমাদের দীর্ঘ সযত্ন রচনা, ভেঙে দিই ছায়ার সংযোগ, মুছে যাই প্রিয় সরগম, ছিঁড়ে ফেলি পুরনো পঞ্জিকা আবর্জনার ঝুড়িতে গুজে দিই স্মৃতিময় বিনুনির কাঁটা। এগুলো দোষের কিছু নয়, স্বস্তি প্রত্যাশায় প্রত্যেকের ব্যক্তিগত অধিকার! অন্ধকার নামলেই হয়তো…

Read Full News
তরুণ কান্তি ঘোষ

হতদরিদ্রের নেতা // তরুণ কান্তি ঘোষ

হতদরিদ্রের তরে যে করে ভাবনা, সয় যাতনা, সয় না হানা, দুর্জনের মানা; পরহিতে দেয় প্রাণ, দীনহীনে দয়াবান- আপন সুখের কথা না আনে মনে, নয় তাঁরে স্মরি শুধু ক্ষণে ক্ষণে; অনন্ত সাধনে অচ্যুত আরাধনে স্মরি তাঁরে হৃদয়-গহনে! সকল ধ্যানে সকল গানে বরি বারে বারে সেবার ভুবনে- তাঁরি চরণচিহ্ন ধরি দিবা-বিভাবরী চলি অাঁধারের পথে আলোর নয়নে; সত্য…

Read Full News

অতর্কিতে তলিয়ে দেবো // শেখ বাতেন

আমি হয়তো মরেই যাবো বায়ুমণ্ডলে ঘুরে বেড়াবো ইচ্ছামতো বিষ ছড়াবো ভয়ের স্বপ্নে ঘুম তাড়াবো আমি হয়তো চলেই যাবো মাটির ভেতর অনেক নিচে আগ্নেয়গিরির আগুন হবো ভূ-কম্পনে দানব দালান ইচ্ছামতো ধ্বসিয়ে দেবো আমি হয়তো মরেই যাবো নদীর জলে মিশে রবো সুযোগমতো জলোচ্ছ্বাসে নষ্ট শাসক সাঙ্গপাঙ্গ অতর্কিতে তলিয়ে দেবো। শেখ বাতেন

Read Full News
বলহরি রায়

ইচ্ছে মন // বলহরি রায়

ইচ্ছে করে মন ছুয়ে যায় তারার পানে, ইচ্ছে করে মন ছুয়ে যায় নীলের টানে, ইচ্ছে করে মন হৃদয় দেহ চিবুক ছুয়ে, ইচ্ছে করে বহুদূরে স্বপনের ঘোর নূয়ে, ইচ্ছে করে মনবধুর পায়ের নূপুর ছুঁয়ে ইচ্ছে করে মনে মনে সংগোপনে নিরব চলে, ইচ্ছে করে মনের সুধা মিটাই কারো ছলে, গোপনে তাই মন ছুয়ে যায় দ্বিধাও কারো বাড়ে,…

Read Full News
শাহিদা সুলতানা

অদৃষ্টের লেখা প্রেমের কবিতা

♥ ভয় লাগে, যদি বলে ফেলি! বিধাতা আমার বয়সটা বাড়িয়ে দাও  আরো বিশ বছর বেশি। আমি যাব তার কাছে, সে যেন হারিয়ে না যায় কোনো অজুহাতে। ♥ মরে গেছি। বাঁচাও! বাঁচাও! শুষে নিতে চাই সবটুকু, অকারণে, অকাতরে, নির্বিচারে। প্রাণ ফিরে পেলে না হয় আমার বিচার কোরো। ♥ মানুষ জানে পুরোটাই ফাঁকি, তবু তো তারা সম্মোহিত…

Read Full News
কুসুমে কুসুমে

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও // রবীন্দ্রনাথ ঠাকুর

কুসুমে কুসুমে চরণচিহ্ন   দিয়ে যাও, শেষে   দাও মুছে। ওহে   চঞ্চল, বেলা   না যেতে খেলা   কেন তব যায় ঘুচে॥ চকিত চোখের অশ্রুসজল   বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল–           কোথা সে পথের শেষ   কোন্‌ সুদূরের দেশ                    সবাই তোমায় তাই পুছে॥ বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে,   ফুল যবে ফোটে নাই দেখা। তোমার লগন যায় সে কখন,   মালা গেঁথে…

Read Full News