Headlines
খুলনা

চোরাই পথে নিয়ে আসা শাড়ীর ভ্যাটটুকুও তারা ঠিকমতো দেন না!

খুলনা বড় বাজারের কয়েক জন শাড়ী ব্যবসায়ীর ব্যবসা অনুসন্ধান করে জানা গিয়েছে— দীর্ঘদিন ধরে তারা অন্য মালের সাথে ট্রাকের মধ্যে লুকিয়ে এবং চোরাই পথে শাড়ী আনছেন। কোলকাতার বারাসাতের একজন ব্যবসায়ী শাড়ী পাচারের এ কাজে নেতৃত্ব দিয়ে থাকেন। বেনাপোল এবং ভোমরা স্থলবন্দর শাড়ী পাচারের দু’টো বড় রুট। এখান থেকে অবৈধভাবে আনা শাড়ী সারাদেশে ছড়িয়ে পড়ে। এতে…

Read Full News
কবিতা

জলজ সংহিতা // এস এম কাইয়ুম

মন্থনের পর কোন সমুদ্র আর নীল নয়— শঙ্খের ভেতর নোনা বাতাসের ঠাণ্ডা শ্বাস, নিজের অনুপস্থিতি ফুঁ দিয়ে রাখা। দ্বিধার দ্রাঘিমায় দাঁড়ানো বিচ্ছিন্নতার ব-দ্বীপ তালুতে প্রজাপতি এক পা যমুনার কূল ভেঙে আসা, অন্য পা এখনও পূর্বজন্মের পাড়ে বাঁধা। ত্রিভূজ সিঁড়ির প্রতিটি ধাপ ত্রিলোকের একেকটি প্রশ্নচিহ্ন— নামা হয় না, ওঠাও না, শুধু ক্রিয়াপদহীনতায় দাঁড়িয়ে থাকা। রাতের খেয়ালে বৈতরণীর জল, লীন হয়ে যাওয়া কোনো লাবণ্যের গন্ধ—  বহুবচনে বেঁচে থাকা। অন্ধ আশ্রয়ে অনেকগুলো অচেনা উপস্থিতি পরস্পরের পিঠে আশ্বস্তের হাত রাখে। কারও নয় কেউ তবু ঘরটি একবচন হতে শেখে না (নাকি শেখাই যায় না?) Share on FacebookPost on X

Read Full News
ঢাকা

অর্পিত সম্পত্তির ইজারা বাড়ায় দেশত্যাগ হিন্দু পরিবারের

অর্পিত সম্পত্তির ইজারা (বা সেলামি) এক লাফে সাত গুণ বৃদ্ধি পাওয়ায় দেশ ত্যাগ করেছে এক হিন্দু পরিবার। পুরান ঢাকার এই বাসিন্দার নাম রিংকু চৌধুরি। থাকতেন সূত্রাপুর থানার ১১ নং ঠাকুর দাস লেনের একটি বাসায়। বিগত কয়েক বছর অর্পিত সম্পত্তির ভাড়া দিতে পারেননি। অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে পরিবারটি কাউকে কিছু না বলে ভারতে চলে…

Read Full News
সৌদি আরবে যৌন নির্যাতন

সৌদি আরবে বাবা ও ছয় ছেলের যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী দুই নারী

৩৩ বছর বয়সী বাংলাদেশি সেই নারী সূর্যের আলো দেখেননি এক মাস। ধর্ষণের নারকীয় ঘূর্ণাবর্তে কেটেছ তাঁর দুর্বিষহ জীবন। একই পরিবারের কর্তা ও তার ছয় ছেলে মিলে বার বার ধর্ষণ করেছে তাঁকে। একটু প্রতিবাদ করলেই জুটেছে কিল-ঘুষি-লাথি। আর্তনাদ আর চোখের জলে তাদের মন গলেনি। বরং অত্যাচার বেড়ে গেছে। বিশেষ করে তলপেটে আঘাতের ফলে একাধিকবার মুমূর্ষু অবস্থায়…

Read Full News
জামায়াতে ইসলামী

ফিরে দেখাঃ গোলাম আজম বিএনপি সরকারের জন্মদাতা // জামায়াত নেতৃবৃন্দ

অধ্যাপক গোলাম আজমই বর্তমান সরকারের জন্মদাতা। তার নেতেৃত্বে জামায়াত ইসলামী সমর্থন না দিলে বিএনপি সরকার গঠন করতে পারতো না। গতকাল শনিবার বায়তুল মোকাররমের উত্তরগেটে আয়োজিত জনসভায় ভাষণদানকালে জামায়াত নেতৃবৃন্দ একথা বলেন। জনাব নিজামী বলেন, সেদিন জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করতে বিএনপি লজ্জাবোধ করে নাই। তিনি বলেন, তথ্যমন্ত্রী নিজেই বলেছেন, মৌলবাদ ঠেকানোর জন্যই এসব প্রচার…

Read Full News

বিচার বিভাগীয় তদন্তের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘রামুর ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নাসিরনগরে। রামুতে প্রশাসন যতটা তৎপর ছিল এখানে তেমনটা নেই। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, নাসিরনগরে প্রশাসনের তেমন কোনও গাফিলতি নেই। তাই আমরা প্রশাসনের তদন্তে ভরসা রাখতে পারিনা।’ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শন…

Read Full News