Headlines

রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না -অধ্যাপক অজয় রায়

রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না মন্তব‌্য করে অধ‌্যাপক অজয় রায় বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রধর্ম করে ইসলামকে একদিক থেকে অপমান করা হয়েছে।ধর্ম চর্চা ব‌্যক্তির নিজস্ব বিষয় বলেও মন্তব‌্য করেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই সাবেক অধ‌্যাপক। “এমনকি গোষ্ঠীরও নয়, আমি ব্যক্তি হিসেবে কোন ধর্ম পালন করব সেটা আমার একেবারে নিজস্ব ব্যাপার।” শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে অজয়…

Read Full News
rashard brooks

১৯৭১ সালে কি বুড়িগঙ্গা নদীর উপর কোনো ব্রিজ ছিল?

প্রশ্নটি করেছেন খুলনার দৌলতপুর থেকে আসলাম শেখ। প্রশ্নের উত্তর: ১৯৭১ সালে বুড়িগঙ্গা নদীর উপর কোনো সেতু ছিল না। প্রাসঙ্গিক তথ্য: বুড়িগঙ্গা সেতুর অফিশিয়াল নাম হচ্ছে, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। চীনের অর্থ সাহায্যে মোট তিনটি সেতু বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে, যেগুলো চীন মেত্রী সেতু ১, ২, ৩ নামে পরিচিত। প্রথম সেতুটি নির্মিত হয় ১৯৮৯ সালে। প্রশ্ন…

Read Full News
সহকারী খাদ্য নিয়ন্ত্রক

চোর এবং চাঁদাবাজের উৎপাতে খুলনা ৭নং খাদ্য অধিদপ্তরের অফিস সুষ্ঠুভাবে চালাতে হিমসিম খাচ্ছেন খাদ্য কর্মকর্তা

মোংলায় আমদানিকৃত খাদ্য খুলনায় এসে ঢোকে খুলনায় অবস্থিত খাদ্য গুদামে। এখান থেকে বিভিন্ন জেলায় এবং উপজেলায় যায়। খুলনার ভৈরব/রূপসা নদীতে অবস্থিত দু’টি ঘাট— ৪নং ঘাট এবং ৭নং ঘাটে অবস্থিত খাদ্য বিভাগের দু’টি অফিস কাজটি দেখভাল করে। সহকারী খাদ্য নিয়ন্ত্রক অফিস প্রধান৷ বর্তমানে ৭ নম্বর ঘাটে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন মোহাম্মদ সোহেল আক্তার। ৪…

Read Full News
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর আগে মহিলা শিক্ষক নিয়োগের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেও নতুন বিধিমালায় পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য অভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অংশে বলা হয়েছে, আগের নিয়োগ বিধিতে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ছিল। তবে নতুন নিয়োগ বিধিতে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য অভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে উভয়ের জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের শতকরা ২০ ভাগ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। এটি নতুন বিধি হিসেবে সংযোজন করা হয়েছে। আগে প্রধান শিক্ষক নিয়োগের বয়সসীমা ছিল ২৫ থেকে ৩৫ বছর। কিন্তু নতুন বিধিতে সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিধির সঙ্গে সঙ্গতি রেখে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের বসয়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। নতুন এ নিয়োগ বিধিমালা প্রশাসনিক অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়েছে; যা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা-২০১৭ নামে অভিহিত হবে। সচিব কমিটিতে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও প্রসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ একান্তই অপরিহার্য। বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনপূর্বক এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিধিমালা প্রণয়নের ধারাবাহিকতা তুলে ধরে বলা হয়েছে, ২০১৩ সালে প্রণীত বিধিমালায় সহকারী শিক্ষকদের সরাসরি নিয়োগ ও প্রধান শিক্ষকদের শতকরা ৩৫ ভাগ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে ৬৫ শতাংশ শিক্ষক পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান ছিল। কিন্তু ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। ফলে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়টি সরকারি কর্ম কমিশনের বিবেচনাধীন বিষয়। যার কারণে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা প্রণয়ন অপিরহার্য হয়ে পড়েছে। আগের বিধিমালার মতোই নতুন বিধিমালার আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ উপজেলা বা থানাভিত্তিক হবে। সরকারি কর্ম কমিশনের সুপারিশ ছাড়া কমিশনের আওতাভুক্ত কোনো প্রধান শিক্ষক পদে কোনো ব্যক্তিকে সরাসরি নিয়োগ দেয়া যাবে না। সরকারিভাবে গঠিত কেন্দ্রীয় সহকারী শিক্ষক নির্বাচন কমিটির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেয়া যাবে না। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেয়া যাবে না। এমন ব্যক্তিকে বিয়ে করেছেন অথবা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন যিনি বাংলাদেশের নাগরিক নন; এমন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। ১৩ থেকে ১৬ বেতন গ্রেডের কোনো পদ থেকে ১০ থেকে ১২ বেতন গ্রেডের কোনো পদে এবং ১০ থেকে ১২ বেতন গ্রেডের কোনো পদ থেকে ৯ম অথবা তদূর্ধ্ব কোনো পদে সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে। আগের বিধিতে এ শর্তগুলো ছিল না। বিদ্যমান নিয়োগ বিধির ৯ম বিশেষ বিধানে বলা ছিলÑ নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি চাকরিতে যোগদানের ৩ বছরের মধ্যে প্রশিক্ষণ কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনে ব্যর্থ হলে তার চাকরি স্থায়ী করা হবে না বলে যে শর্ত ছিল, তা উঠিয়ে দেয়া হয়েছে। প্রধান শিক্ষকের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৩৫ এর স্থলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিধির সঙ্গে সঙ্গতি রেখে সংশোধিত বয়সসীমা ২১ থেকে ৩০ করা হয়েছে। মোট পদের ৬৫ ভাগ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের শর্ত আগে ছিল; এখনও থাকবে। তবে নতুন করে বিধান করা হচ্ছেÑ সরাসরি নিয়োগযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে তা পূরণ করা হবে। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সহকারী শিক্ষক পদে ৭ বছরের সন্তোষজনক চাকরি এবং সার্টিফিকেট ইন এডুকেশন অথবা ডিপ্লোমা ইন এডুকেশন অথবা ব্যাচেলর ইন এডুকেশন ডিগ্রি থাকতে হবে। আবার সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ এর পরিবর্তে ২১ থেকে ৩০ করা হয়েছে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন আসছে

মেয়েদেরও স্নাতক ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান থেকে নেয়া হবে ২০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর আগে মহিলা শিক্ষক নিয়োগের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেও নতুন বিধিমালায় পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য অভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অংশে বলা হয়েছে, আগের নিয়োগ বিধিতে পুরুষ…

Read Full News
গোপালগঞ্জ

রক্তে রাঙানো ২১ শে ফ্রেব্রুয়ারি: গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে বিল্ড ফর নেশন

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি পেশার মানুষ। ছুটে আসা মানুষের পদভারে জেগে উঠে ভাব গাম্ভির্যে মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গন।  ২১-এর প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জের…

Read Full News
সতীত্ব এবং কুমারীত্ব

আমার আমি: টুকরো গল্প

২০১৪ সাল থেকে গ্রামে একজন সমাজকর্মী এবং একজন আধুনিক ও প্রাকৃতিক কৃষক তৈরির চেষ্টা করছি, কিন্তু এখনো সফল হইতে পারি নাই। ভুল ছিল— প্রথমেই আমি বড় বিনিয়োগে চলে গিয়েছিলাম। বাধাল বাজারে (অত্র এলাকার মূল বাজার) একটি বই এবং স্টেশনারির দোকান করলাম। দোকানটি ছিল অনেক বড়, প্লান ছিল— একপাশে ইন্টারন্টে ব্যবহারের সুবিধা থাকবে এবং বই পড়ার…

Read Full News
তসলিমা নাসরিন

এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে // তসলিমা নাসরিন

তিন তালাক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন। তবে তিনি মনে করেন, এই রায়ে মুসলিম মহিলাদের ‘স্বাধীনতা প্রাপ্তি’ হয়নি। তাঁর মতে, তিন তালাক প্রথাকে অবলুপ্ত করে থেমে থাকলে চলবে না, এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তসলিমা।…

Read Full News

এক দুঃখী ঘোড়সওয়ারের গল্প

মঞ্চে উঠল তাসমিনা। মুহুর্মুহু করতালি। বিজয়ীর বেশে হাত উঁচু করে দাঁড়াল সে। প্রধান অতিথি তাসমিনার হাতে পুরস্কার তুলে দিলেন। সে দুই হাত বাড়িয়ে পুরস্কারের প্যাকেট নিয়ে বুকে জড়িয়ে ধরল। আবার করতালি। ঘোড়দৌড়ে পুরুষদের সঙ্গে লড়ে প্রথম হয়েছে তাসমিনা। মঞ্চ থেকে নামতেই ঘোড়ার মালিক এসে হাজির। সব পুরস্কার ঘোড়ার মালিককে দিয়ে খালি হাতে ধীরে ধীরে মেলাপ্রাঙ্গণ…

Read Full News